মাদক মামলা
পাবনায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাবনা সদর উপজেলার বালিয়াহালট মডেল মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
আদালত থেকে পালানো মাদক মামলার আসামি তিন ঘণ্টা পর গ্রেপ্তার
সাতক্ষীরা আদালত থেকে পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার আসামি শফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবার গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বর থেকে পালানোর পর বিকেল চারটার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় নয়ন হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় মিন্টুর যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় হেরোইন ও ইনজেকশন রাখার অভিযোগে মাদক মামলায় আশাদুল হক মিন্টু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে পুলিশি অভিযান, ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামের এক বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।